মালদ্বীপকে আরও কর্মী নেওয়ার আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 02-04-2026

মালদ্বীপকে আরও কর্মী নেওয়ার আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

বাংলাদেশ থেকে আরও দক্ষ ও আধা-দক্ষ জনবল নিয়োগ দিতে মালদ্বীপের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রশীদের সঙ্গে এক বৈঠকে তিনি এই প্রস্তাব দেন। বৈঠকে হাইকমিশনার মালদ্বীপের উন্নয়নে বাংলাদেশি কর্মীদের অবদানের প্রশংসা করেন এবং বিশেষ করে স্বাস্থ্য খাতে আরও পেশাজীবী নিয়োগের আগ্রহ প্রকাশ করেন।

বৈঠকে মালে-ঢাকা সরাসরি ফ্লাইট পুনরায় চালু করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এটি দুই দেশের যোগাযোগ ও বাণিজ্যিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে। এছাড়া রোহিঙ্গা ইস্যুতে মালদ্বীপের সমর্থন এবং সার্কের মাধ্যমে আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর বিষয়েও বিস্তারিত আলোচনা হয়। উভয় পক্ষই স্বাস্থ্য, শিক্ষা ও শ্রমবাজারসহ বিভিন্ন দ্বিপাক্ষিক খাতে সহযোগিতা গভীর করার ওপর গুরুত্বারোপ করেন।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com