প্রাথমিকের শিক্ষার্থীদের বিনা মূল্যে স্কুল ড্রেস দেবে সরকার : প্রধানমন্ত্রী


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 01-04-2026

প্রাথমিকের শিক্ষার্থীদের বিনা মূল্যে স্কুল ড্রেস দেবে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, চলতি অর্থবছরের মধ্যেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করার পরিকল্পনা নিয়েছে সরকার। বুধবার (১ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর এক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য নিশ্চিত করেন।

সংসদীয় অধিবেশনে প্রধানমন্ত্রী আগামী ১৮০ দিন, পরবর্তী অর্থবছর এবং ৫ বছরের কর্মপরিকল্পনা তুলে ধরেন। তিনি জানান, কারিগরি ও ভাষা দক্ষতা বৃদ্ধিতে আগামী ১৮০ দিনের মধ্যে কারিগরি প্রতিষ্ঠানের ৯ হাজার শিক্ষককে ট্যাব প্রদান এবং ৩,৮৩২টি মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করা হবে। এছাড়া ১৭২ জন শিক্ষার্থীকে ইতালিয়ান ও জাপানিজ ভাষা শিক্ষা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com