ফুটপাত দখলমুক্ত করতে মগবাজার থেকে বাংলামোটর পর্যন্ত ডিএমপির অভিযান


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 01-04-2026

ফুটপাত দখলমুক্ত করতে মগবাজার থেকে বাংলামোটর পর্যন্ত ডিএমপির অভিযান

রাজধানীর মগবাজার থেকে বাংলামোটর পর্যন্ত এলাকায় ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে বুধবার (১ এপ্রিল) উচ্ছেদ অভিযান চালিয়েছে পুলিশ। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলা এই অভিযানে ফুটপাতের অবৈধ দোকান উচ্ছেদ, মালামাল জব্দ এবং অবৈধ পার্কিংয়ের দায়ে বেশ কিছু যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইমরান আহমেদ জানান, এর আগে গণবিজ্ঞপ্তি দেওয়া হলেও যারা ফুটপাত ছাড়েননি, তাদের জরিমানা ও সতর্ক করা হয়েছে। ট্রাফিক রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার কাজী রোমানা নাসরিন জানান, পথচারীদের চলাচল নির্বিঘ্ন করতে এবং যানজট কমাতে এই অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। আবারও কেউ দখল করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com