বড় শিল্পগ্রুপগুলোর কর ফাঁকি খতিয়ে দেখার উদ্যোগ নিয়েছে সরকার


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 01-04-2026

বড় শিল্পগ্রুপগুলোর কর ফাঁকি খতিয়ে দেখার উদ্যোগ নিয়েছে সরকার

অর্থনৈতিক সংকট মোকাবিলা ও নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে বড় শিল্পগ্রুপগুলোর কর ফাঁকি খতিয়ে দেখার উদ্যোগ নিয়েছে সরকার। বুধবার (১ এপ্রিল) এনবিআর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, বিগত সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বেক্সিমকো, সামিট ও এস আলমের মতো গ্রুপগুলোর কর ফাঁকির অভিযোগ নতুন করে পর্যালোচনা করা হচ্ছে।

অর্থমন্ত্রী বর্তমান পরিস্থিতিকে ‘ত্রিমুখী চ্যালেঞ্জ’ হিসেবে অভিহিত করেছেন। একদিকে ভঙ্গুর অর্থনীতি উদ্ধার, অন্যদিকে নির্বাচনি প্রতিশ্রুতি পূরণ এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে জ্বালানি আমদানির বাড়তি খরচ—এই তিন চাপ সামলাতে রাজস্ব আহরণ বাড়ানোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার।

তিনি আরও জানান, সরকার টাকা ছাপিয়ে নয়, বরং দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে কর্মসংস্থান ও প্রবৃদ্ধি বাড়াতে চায়। বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে দীর্ঘমেয়াদী ও স্থিতিশীল নীতি প্রণয়নের ওপর জোর দিয়েছে অর্থ মন্ত্রণালয়। বৈঠকে এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com