সুখবর পেলেন এমপিওভুক্ত সকল শিক্ষক


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 01-04-2026

সুখবর পেলেন এমপিওভুক্ত সকল শিক্ষক

বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মার্চ মাসের বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বুধবার (১ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) বিষয়টি নিশ্চিত করেছে। এছাড়া বৈশাখী ভাতার সারসংক্ষেপ তৈরির কাজ চলছে, যা বৃহস্পতিবার বা আগামী সপ্তাহের শুরুতে মন্ত্রণালয়ে পাঠানো হতে পারে।

নতুন নিয়ম অনুযায়ী, এমপিওর টাকা এখন সরাসরি ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে শিক্ষকদের ব্যাংক হিসাবে পাঠানো হচ্ছে। এক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানদের অনলাইনে সঠিক সময়ে বিল সাবমিট করা বাধ্যতামূলক; অন্যথায় বেতন আটকে যেতে পারে। সাবমিট করা বিলের কপি প্রতিষ্ঠান প্রধান ও সভাপতির স্বাক্ষরসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে সংরক্ষণ করার নির্দেশনাও দেওয়া হয়েছে। মূলত প্রতিষ্ঠান প্রধানের দেওয়া তথ্যের ভিত্তিতেই এখন থেকে প্রতি মাসে সরাসরি শিক্ষকদের অ্যাকাউন্টে বেতনের টাকা পৌঁছে যাবে।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com