শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে ৩ দিনের ছুটি


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 31-03-2026

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে ৩ দিনের ছুটি

খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব 'ইস্টার সানডে' উপলক্ষে আগামী রোববার (৫ এপ্রিল, ২০২৬) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এর আগে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। যিশু খ্রিস্টের পুনরুত্থান দিবস হিসেবে ইস্টার সানডে বিশ্বজুড়ে খ্রিস্টান সম্প্রদায়ের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

এদিকে, বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীরে ক্লাসের পাশাপাশি অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা করছে সরকার। আজ মঙ্গলবার সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত আলোচনা হতে পারে। যদি অনলাইন ক্লাসের সিদ্ধান্ত অনুমোদিত হয়, তবে তিন দিনের ছুটি শেষে শিক্ষার্থীরা সরাসরি ক্লাসে ফেরার পরিবর্তে অনলাইনে পাঠদানে যুক্ত হতে পারেন। মূলত বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়েই এই সমন্বিত শিক্ষা ব্যবস্থার কথা ভাবছে মন্ত্রণালয়।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com