ঈদুল আজহায় নৌপথ যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে প্রস্তুতি গ্রহণের নির্দেশ


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 31-03-2026

ঈদুল আজহায় নৌপথ যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে প্রস্তুতি গ্রহণের নির্দেশ

আসন্ন ঈদুল আজহায় নৌপথে যাত্রীদের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে বিআইডব্লিউটিসি-কে এখন থেকেই প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন নৌপরিবহন ও সেতু প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান। মঙ্গলবার (৩১ মার্চ) প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এই নির্দেশনা দেন।

সভায় নৌপরিবহন ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম বিআইডব্লিউটিসি-কে একটি লাভজনক ও সেবাধর্মী প্রতিষ্ঠানে রূপান্তরের ওপর জোর দেন। তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, যাত্রী সেবায় কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি সহ্য করা হবে না। অন্যদিকে, প্রতিমন্ত্রী রাজিব আহসান ফেরিঘাটের সংযোগ সড়ক দ্রুত সংস্কার এবং ফেরি ব্যবস্থাপনায় আধুনিকায়ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন। সভায় নৌ-মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মূলত কোরবানির ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি কমাতে সরকার এখন থেকেই সমন্বিত পদক্ষেপ গ্রহণ করছে।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com