দেশে বর্তমান মজুদ জ্বালানিতে যতদিন চলবে


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 31-03-2026

দেশে বর্তমান মজুদ জ্বালানিতে যতদিন চলবে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় দেশে তেলের বাজার স্থিতিশীল রাখতে নতুন মূল্য নির্ধারণ করতে যাচ্ছে সরকার। আজ মঙ্গলবার (৩১ মার্চ, ২০২৬) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জ্বালানি বিভাগের যুগ্মসচিব মনির হোসেন চৌধুরী দেশের বর্তমান জ্বালানি পরিস্থিতি ও মজুদের সর্বশেষ চিত্র তুলে ধরেন।

জ্বালানি বিভাগের তথ্যমতে, দেশে বর্তমানে মোট ১ লাখ ৯২ হাজার ৯১৯ মেট্রিক টন জ্বালানি তেল মজুদ রয়েছে। এর মধ্যে ডিজেল ১ লাখ ২৮ হাজার ৯৩৯ মেট্রিক টন, অকটেন ৭ হাজার ৯৪০ মেট্রিক টন, পেট্রল ১১ হাজার ৪৩১ মেট্রিক টন এবং জেট ফুয়েল রয়েছে ৪৪ হাজার ৬০৯ মেট্রিক টন। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) কর্মকর্তারা জানিয়েছেন, এই মজুদ দিয়ে আগামী ১৫ থেকে ১৬ দিনের চাহিদা মেটানো সম্ভব।

সরকার আশ্বস্ত করেছে যে, এই সময়ের মধ্যেই বেশ কয়েকটি তেলবাহী জাহাজ দেশে পৌঁছানোর কথা রয়েছে, তাই আপাতত ঘাটতির কোনো আশঙ্কা নেই। পাশাপাশি আজ থেকেই দেশে 'ফুয়েল কার্ড' বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। বিশ্ববাজারের অস্থিরতার মধ্যেও দেশের অভ্যন্তরীণ সরবরাহ স্বাভাবিক রাখাই এখন সরকারের প্রধান লক্ষ্য।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com