ফুসফুসে প্রচুর পরিমাণে বালি ও পানি পাওয়া গেছে রাহুলের


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 30-03-2026

ফুসফুসে প্রচুর পরিমাণে বালি ও পানি পাওয়া গেছে রাহুলের

কলকাতার দিঘায় শুটিং চলাকালে জনপ্রিয় অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে। তমলুক হাসপাতাল সূত্রের খবর অনুযায়ী, রাহুলের ফুসফুসে প্রচুর পরিমাণে বালি ও পানি পাওয়া গেছে, যার ফলে ফুসফুসটি ফুলে স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ আকার ধারণ করেছিল। চিকিৎসকদের ধারণা, অভিনেতা প্রায় এক ঘণ্টারও বেশি সময় পানির নিচে তলিয়ে ছিলেন, কারণ এত দীর্ঘ সময় নিমজ্জিত না থাকলে শরীরে এত বিপুল পরিমাণ বালি ও পানি প্রবেশ করা সম্ভব নয়।

এদিকে, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে ‘ভোলেবাবা পার কারেগা’ ধারাবাহিকের শুটিংয়ের ক্যামেরা ফুটেজ জব্দ করেছে পুলিশ। মৃত্যুর আগের মুহূর্তগুলোতে ঠিক কী ঘটেছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। বর্তমানে রাহুলের মরদেহ তমলুক হাসপাতাল থেকে কলকাতার উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছে। টলিউডের শিল্পী ও কলাকুশলীরা এই অকাল মৃত্যুর পেছনে কোনো অবহেলা রয়েছে কি না, তা নিশ্চিতে একটি নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com