সংসদের সাউন্ড সিস্টেমে নাশকতার সন্দেহ চিফ হুইপের


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 30-03-2026

সংসদের সাউন্ড সিস্টেমে নাশকতার সন্দেহ চিফ হুইপের

জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম অকেজো হওয়ার পেছনে নাশকতার সন্দেহ প্রকাশ করেছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। সোমবার (৩০ মার্চ) দুপুরে সংসদ কমিটির দ্বিতীয় বৈঠক শেষে তিনি জানান, ৫ আগস্টের পরবর্তী ঘটনাপ্রবাহে সিস্টেমে 'স্যাবোটাজ' হয়ে থাকতে পারে। প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রীকে হ্যান্ডমাইকে কথা বলতে হওয়ার বিষয়টিকে তিনি নজিরবিহীন ও রহস্যজনক বলে উল্লেখ করেন। এ ঘটনা অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটি আগামী ২ এপ্রিল প্রতিবেদন জমা দেবে।

বৈঠকে সংসদ সদস্যদের আবাসন ও পানি সমস্যা নিয়েও আলোচনা হয়। চিফ হুইপ জানান, আগামী ১০ এপ্রিলের মধ্যে সংসদ সদস্যদের বাসা বরাদ্দের প্রক্রিয়া চলছে এবং সংসদ ভবনের পানির সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে। নতুন সাউন্ড সিস্টেম স্থাপন না হওয়া পর্যন্ত বর্তমান ব্যবস্থা দিয়েই কাজ চালানো হবে বলে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। ত্রেয়োদশ জাতীয় সংসদের এই গুরুত্বপূর্ণ বৈঠকে সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com