ঈদের ১৫ দিনে দুর্ঘটনায় প্রান হারিয়েছেন ৩৯৪ জন


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 30-03-2026

ঈদের ১৫ দিনে দুর্ঘটনায় প্রান হারিয়েছেন ৩৯৪ জন

২০২৬ সালের ঈদযাত্রায় সড়ক, নৌ ও রেলপথে মোট ৩৭৭টি দুর্ঘটনায় ৩৯৪ জন নিহত এবং ১২৮৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সোমবার (৩০ মার্চ) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই প্রতিবেদন প্রকাশ করা হয়। সংগঠনের মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী জানান, গত বছরের তুলনায় এবার প্রাণহানি ৮.২৬ শতাংশ এবং দুর্ঘটনা ৮.৯৫ শতাংশ বেড়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ১৪ থেকে ২৮ মার্চ পর্যন্ত ১৫ দিনের এই পরিসংখ্যানে শুধু সড়কেই ৩৫১ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ৩৬ শতাংশই ছিল মোটরসাইকেল দুর্ঘটনা। এছাড়া রেলপথে ৩৫ জন এবং নৌপথে ৮ জন প্রাণ হারিয়েছেন। দুর্ঘটনার ৪৩ শতাংশই ঘটেছে জাতীয় মহাসড়কে। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, পরিবহন খাতে মালিক-শ্রমিক নেতাদের একচেটিয়া নিয়ন্ত্রণ ও ভাড়া নৈরাজ্যের কারণে বিশৃঙ্খলা ও দুর্ঘটনা বৃদ্ধি পেয়েছে। যাত্রী কল্যাণ সমিতির মতে, সঠিক ব্যবস্থাপনার অভাব এবং যাত্রী প্রতিনিধিদের অনুপস্থিতি এই পরিস্থিতির জন্য দায়ী।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com