জ্বালানির অবৈধ মজুদের তথ্য দিলে ১ লাখ টাকা পুরস্কাররের ঘোষণা সরকারের


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 30-03-2026

জ্বালানির অবৈধ মজুদের তথ্য দিলে ১ লাখ টাকা পুরস্কাররের ঘোষণা সরকারের

জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচার রোধে তথ্যদাতাদের জন্য সর্বোচ্চ ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার। সোমবার (৩০ মার্চ) বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এই সিদ্ধান্তের কথা জানায়। বিশ্ববাজারে তেলের অস্থিরতাকে কাজে লাগিয়ে দেশের অসাধু ব্যবসায়ীরা যাতে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে, সেজন্যই এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেউ যদি অবৈধ মজুত বা পাচারের সঠিক তথ্য দিতে পারেন, তবে তাকে এই আর্থিক সম্মানী দেওয়া হবে এবং তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। সংশ্লিষ্ট জেলা প্রশাসকরা এই পুরস্কারের অর্থ প্রদান নিশ্চিত করবেন। মূলত ভোক্তা পর্যায়ে নির্ধারিত মূল্যে তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং অসাধু চক্রের বিরুদ্ধে জনসচেতনতা ও নজরদারি বাড়াতে এই কড়া পদক্ষেপ নিয়েছে জ্বালানি বিভাগ। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইতোমধ্যে মন্ত্রিপরিষদ বিভাগকেও অবহিত করা হয়েছে।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com