দ্বিতীয় সন্তানের মা হলেন সোনম কাপুর


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 30-03-2026

দ্বিতীয় সন্তানের মা হলেন সোনম কাপুর

বলিউড অভিনেত্রী সোনম কাপুর ও আনন্দ আহুজার পরিবারে বইছে আনন্দের জোয়ার। আবারও পুত্রসন্তানের মা হলেন সোনম। গত রবিবার (২৯ মার্চ) দ্বিতীয় সন্তানের জন্ম দেন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি আবেগঘন বার্তার মাধ্যমে ভক্তদের এই সুখবরটি নিজেই জানিয়েছেন তিনি।

সোনম তার পোস্টে কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, পুত্রসন্তানের আগমনে তাদের পরিবার পূর্ণতা পেয়েছে। বড় ছেলে বায়ু তার ছোট ভাইকে পেয়ে দারুণ উচ্ছ্বসিত। জীবনের এই নতুন অধ্যায় শুরু করতে পেরে সোনম ও আনন্দ নিজেদের গভীরভাবে ধন্য মনে করছেন।

এই খুশির খবর সামনে আসতেই বলিপাড়ায় আনন্দের ঢল নেমেছে। কারিনা কাপুর খান, হুমা কোরেশি থেকে শুরু করে সোনমের বোন রিয়া কাপুরসহ অসংখ্য তারকা দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন। ভক্তদের ভালোবাসায় সিক্ত এই তারকা দম্পতির কোল আলো করে আসা নতুন সদস্যকে নিয়ে এখন মেতে আছে পুরো কাপুর ও আহুজা পরিবার।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com