মা হওয়ার পর আমি যেন বাঘিনী হয়ে উঠেছি: কিয়ারা


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 29-03-2026

মা হওয়ার পর আমি যেন বাঘিনী হয়ে উঠেছি: কিয়ারা

বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি তার নতুন সিনেমা ‘টক্সিক: এ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’ নিয়ে বড় পর্দায় ফিরছেন। এই সিনেমায় তিনি দক্ষিণ ভারতের সুপারস্টার ইয়াশের বিপরীতে অভিনয় করেছেন। গত বছরের জুলাইয়ে মা হওয়ার পর এটিই কিয়ারার সবচেয়ে বড় প্রজেক্ট। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, মাতৃত্ব তার জীবন ও দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে দিয়েছে।

পর্দায় শান্ত ও মিষ্টি চরিত্রে পরিচিত কিয়ারা এখন বাস্তবে অনেক বেশি আত্মবিশ্বাসী। নিজের এই পরিবর্তন সম্পর্কে তিনি বলেন, “মা হওয়ার পর আমি যেন বাঘিনী হয়ে উঠেছি। এখন অপ্রয়োজনীয় বিষয়কে গুরুত্ব দেওয়ার প্রয়োজন মনে করি না, তবে সন্তানের জন্য ছোট বিষয়গুলোও আমার কাছে খুব গুরুত্বপূর্ণ।” এদিকে সিনেমার একটি পোস্টারে ইয়াশের কোলে কিয়ারাকে বসে থাকতে দেখা যাওয়ায় কিছুটা বিতর্ক তৈরি হলেও সংশ্লিষ্টরা তা নিয়ে বিচলিত নন।

সিনেমাটির পরিচালক গীতু মোহনদাস জানান, ‘নাদিয়া’ চরিত্রের জন্য তার প্রথম থেকেই কিয়ারাকে পছন্দ ছিল। কিয়ারার অভিনয়ের গভীর মানবিক আবেদনই তাকে এই চরিত্রের জন্য যোগ্য করে তুলেছে। পরিচালকের মতে, এই সিনেমার কাস্টিং কেবল যুক্তি দিয়ে নয়, বরং মনের অনুভূতি থেকে করা হয়েছে। ‘টক্সিক’ সিনেমাটি এ বছরের অন্যতম প্রতীক্ষিত কাজ হিসেবে দর্শকদের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com