প্রধানমন্ত্রীর আগমনে নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের ঢল


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 28-03-2026

প্রধানমন্ত্রীর আগমনে নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের ঢল

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গেলেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৮ মার্চ) তার এই আগমনকে কেন্দ্র করে দুপুর থেকেই নয়াপল্টন ও আশপাশের এলাকায় হাজার হাজার নেতাকর্মীর ঢল নামে। নেতাকর্মীদের স্লোগান আর মিছিলে পুরো এলাকা এখন উৎসবমুখর।

এর আগে শুক্রবার (২৭ মার্চ) রমনা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নিজেই শনিবার নয়াপল্টনে বসার ঘোষণা দিয়েছিলেন। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নয়াপল্টনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আগেই দলীয় কার্যালয়ের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেন বলে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com