ইরান যুদ্ধের পর ‘রকেট গতিতে’ ছুটবে অর্থনীতি: ট্রাম্প


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 28-03-2026

ইরান যুদ্ধের পর  ‘রকেট গতিতে’ ছুটবে অর্থনীতি: ট্রাম্প

ইরান যুদ্ধ পরবর্তী বৈশ্বিক অর্থনীতি নিয়ে এক আশাবাদী পূর্বাভাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মায়ামিতে অনুষ্ঠিত ‘এফআইআই প্রায়োরিটি সামিট’-এ দেওয়া এক বক্তৃতায় তিনি বলেন, যুদ্ধ শেষ হলে বিশ্ব অর্থনীতি একটি ‘রকেট শিপের’ মতো দ্রুতগতিতে উন্নতির দিকে ছুটবে। ট্রাম্পের মতে, ইরান যখন পারমাণবিক অস্ত্রের মোহ ত্যাগ করবে এবং প্রক্সি গোষ্ঠীগুলোকে মদত দেওয়া বন্ধ করবে, তখন পুরো বিশ্বই এর সুফল ভোগ করবে।

বক্তব্যে ট্রাম্প শেয়ারবাজারের সাম্প্রতিক দরপতনকে খুব একটা গুরুত্ব না দিয়ে বলেন, পরিস্থিতি যতটা খারাপ ভাবা হচ্ছে আসলে ততটা নয়। তবে তিনি সতর্ক করে দিয়েছেন যে, বর্তমানের তুলনায় ভবিষ্যতে জ্বালানি তেলের দাম আরও বাড়তে পারে। যুদ্ধ শেষে অনিশ্চয়তা কেটে গেলে অর্থনীতিতে এক অভূতপূর্ব জোয়ার আসবে বলে তিনি দৃঢ় বিশ্বাস ব্যক্ত করেন।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com