পদ্মায় ডুবে যাওয়া বাসের রেজিস্ট্রেশন স্থগিত করে মালিককে তলব


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 28-03-2026

পদ্মায় ডুবে যাওয়া বাসের রেজিস্ট্রেশন স্থগিত করে মালিককে তলব

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ঘাটে পদ্মা নদীতে যাত্রীবাহী বাস ডুবে ২৬ জনের প্রাণহানির ঘটনায় কঠোর ব্যবস্থা নিয়েছে বিআরটিএ। শুক্রবার (২৭ মার্চ) এক চিঠির মাধ্যমে দুর্ঘটনাকবলিত 'সৌহার্দ্য পরিবহন' বাসটির রেজিস্ট্রেশন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। বিআরটিএ রাজবাড়ী সার্কেলের সহকারী পরিচালক মুহাম্মদ অহিদুর রহমান স্বাক্ষরিত এই চিঠিতে বাসটির মালিককে আগামী তিন কার্যদিবসের মধ্যে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে বাসটির রেজিস্ট্রেশন স্থায়ীভাবে বাতিলসহ মালিকের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এছাড়া বাসের ফিটনেস সনদ, রুট পারমিট এবং চালকের ড্রাইভিং লাইসেন্সসহ সকল মূল নথিপত্র তলব করা হয়েছে। উল্লেখ্য, গত ২৫ মার্চ বিকেলে দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি নদীতে পড়ে যায়, যাতে এখন পর্যন্ত ২৬ জন নিহত এবং ৫ জন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com