আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা এখনও প্রত্যাহার হয়নি: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 28-03-2026

আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা এখনও প্রত্যাহার হয়নি:  তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়

বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) সম্প্রচারের নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত খবরকে ভিত্তিহীন দাবি করে এর প্রতিবাদ জানিয়েছে সরকার। শনিবার (২৮ মার্চ) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, একটি ইংরেজি দৈনিকসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত 'আইপিএল সম্প্রচারের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে' শীর্ষক সংবাদটি সঠিক নয়। মন্ত্রণালয় স্পষ্ট করেছে যে, বিগত সরকারের দেওয়া আইপিএল প্রচার বন্ধের সিদ্ধান্ত এখনো বহাল রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, আইপিএল সম্প্রচারের বিষয়ে পরবর্তী করণীয় ঠিক করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ইতিমধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মতামত ও পরামর্শ চেয়ে চিঠি পাঠিয়েছে। ক্রীড়া মন্ত্রণালয়ের দেওয়া সিদ্ধান্তের ওপর ভিত্তি করেই চূড়ান্ত পদক্ষেপ নেওয়া হবে। জনমনে সৃষ্ট বিভ্রান্তি দূর করতেই মন্ত্রণালয় এই বিষয়টি পরিষ্কার করল।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com