প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার নয়াপল্টনে আসছেন তারেক রহমান


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 28-03-2026

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার নয়াপল্টনে আসছেন তারেক রহমান

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন দলীয় চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার (২৮ মার্চ) সেখানে উপস্থিত হয়ে তিনি সরাসরি অফিস কার্যক্রম পরিচালনা করবেন বলে নিশ্চিত করা হয়েছে।

এর আগে শুক্রবার বিকেলে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে স্বাধীনতা দিবসের এক আলোচনা সভায় তরুণ নেতাকর্মীদের উদ্দেশে তিনি নয়াপল্টনে আসার ঘোষণা দেন। তার এই আকস্মিক ঘোষণায় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ছড়িয়ে পড়ে। প্রায় দুই দশক নির্বাসন শেষে গত ২৫ ডিসেম্বর দেশে ফেরার পর ২৯ ডিসেম্বর তিনি একবার কেন্দ্রীয় কার্যালয়ে গিয়েছিলেন, তবে প্রধানমন্ত্রী হিসেবে এটিই তার প্রথম নয়াপল্টন সফর।

বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, দলীয় কার্যালয়ে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com