তারেক রহমানের একটি কাজও আমার অপছন্দ হয় নাই: কাদের সিদ্দিকী


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 25-03-2026

তারেক রহমানের একটি কাজও আমার অপছন্দ হয় নাই: কাদের সিদ্দিকী

প্রধানমন্ত্রী তারেক রহমানের গত এক মাসের দেশ পরিচালনা এবং রাজনৈতিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীর উত্তম)। মঙ্গলবার (২৪ মার্চ, ২০২৬) টাঙ্গাইলের সখীপুরে নিজ প্রকল্প পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

কাদের সিদ্দিকী বলেন, "শেখ হাসিনার পতনের পর তারেক রহমানের একটি কাজও আমার অপছন্দ হয় নাই।" তিনি অকপটে স্বীকার করেন যে, অতীতে তিনি তারেক রহমানের অনেক কর্মকাণ্ড বা 'হাওয়া ভবন' সংস্কৃতি পছন্দ করতেন না। তবে বর্তমান প্রেক্ষাপটে তারেক রহমানের প্রতিটি পদক্ষেপকে তিনি 'যথার্থ' বলে অভিহিত করেছেন। কাদের সিদ্দিকীর মতে, তারেক রহমান যদি তাঁর দলের তৃণমূলের বিশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারেন, তবে তিনি বাংলাদেশে 'প্রাতঃস্মরণীয়' হয়ে থাকবেন।

চলমান জ্বালানি সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করে এই বীর মুক্তিযোদ্ধা বলেন, বর্তমান যুদ্ধ পরিস্থিতির কারণে এই সংকট মোকাবিলা করা বেশ কঠিন। তিনি মন্ত্রীদের অভিজ্ঞতার অভাব এবং বাস্তব অবস্থার সঙ্গে তাঁদের বক্তব্যের পার্থক্যের সমালোচনাও করেন। তাঁর মতে, মন্ত্রীরা যা-ই বলুন না কেন, সাধারণ মানুষ যা উপলব্ধি করছে সেটাই আসল সত্য।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com