ওপেন হার্ট সার্জারির পর কেমন আছেন ফজলুর রহমান বাবু?


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 25-03-2026

ওপেন হার্ট সার্জারির পর কেমন আছেন ফজলুর রহমান বাবু?

সফল ওপেন হার্ট সার্জারির পর বর্তমানে সুস্থতার পথে রয়েছেন বরেণ্য অভিনেতা ফজলুর রহমান বাবু। গত ২৩ ফেব্রুয়ারি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়। চিকিৎসকদের পরামর্শে বর্তমানে তিনি নিজ বাসায় বিশ্রামে রয়েছেন।

বুধবার (২৫ মার্চ, ২০২৬) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন পোস্টের মাধ্যমে বাবুর সুস্থতার খবর নিশ্চিত করেছেন তাঁর দীর্ঘদিনের সহকর্মী ও বন্ধু অভিনেতা চঞ্চল চৌধুরী। সপরিবারে ফজলুর রহমান বাবুকে দেখতে যাওয়ার কিছু স্থিরচিত্র শেয়ার করে চঞ্চল লেখেন, এবারের ঈদের সবচেয়ে আনন্দময় মুহূর্ত ছিল বাবু ভাইকে হাসিমুখে দেখতে পাওয়া। তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও ক্যামেরার সামনে ফিরবেন বলে আশাবাদ ব্যক্ত করেন চঞ্চল।

উল্লেখ্য, ফজলুর রহমান বাবু গত বছর মুক্তিপ্রাপ্ত ‘ইনসাফ’ সিনেমায় অভিনয় করে প্রশংসিত হয়েছেন। বড় পর্দার পাশাপাশি ছোট পর্দাতেও তিনি সমানভাবে সক্রিয়। তাঁর দ্রুত সুস্থতা কামনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত ও সহকর্মীরা শুভকামনা জানিয়েছেন।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com