২০২০ সালে প্রথম স্ত্রী জেসমিনের সঙ্গে বাদশার বিচ্ছেদ হয়। তাদের একটি কন্যাসন্তানও রয়েছে। বিচ্ছেদের পর বাদশা বেশ একা হয়ে পড়েছিলেন। এরপর এক বন্ধুর মাধ্যমে ইশা রিখির সঙ্গে তাঁর পরিচয় হয়। প্রায় দুই বছর ধরে তারা একে অপরকে ডেট করছেন। তবে বাদশা বা ইশা—কেহই এ বিষয়ে প্রকাশ্যে মুখ খোলেননি। এমনকি সোশ্যাল মিডিয়াতেও তারা নিজেদের সম্পর্ক নিয়ে খুব একটা সরব ছিলেন না।
ইশা রিখি পাঞ্জাবি চলচ্চিত্র জগতের একজন পরিচিত মুখ। 'জিন্দেগি জিন্দাবাদ' বা 'হ্যাপি গো লাকি'-র মতো সিনেমায় অভিনয়ের জন্য তিনি প্রশংসিত হয়েছেন। বাদশার পরিবারের সদস্যরাও ইশাকে খুব পছন্দ করেছেন বলে জানা গেছে।
হঠাৎ করে বিয়ের খবর প্রকাশ্যে আসায় বাদশার ভক্তরা বেশ অবাক হয়েছেন। অনেকেই নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন। তবে বাদশার পক্ষ থেকে এখনো কোনো অফিশিয়াল বিয়ের ছবি বা স্টেটমেন্ট না আসায় ভক্তরা সেই মুহূর্তটির জন্য মুখিয়ে আছেন।