বাদশার গোপন দ্বিতীয় বিয়ের ছবি ভাইরাল


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 25-03-2026

বাদশার গোপন দ্বিতীয় বিয়ের ছবি ভাইরাল

বলিউডের জনপ্রিয় র‍্যাপার বাদশাকে নিয়ে ফের বিয়ের গুঞ্জন তুঙ্গে। দীর্ঘদিনের প্রেমিকা, পাঞ্জাবি মডেল ও অভিনেত্রী ইশা রিখির সঙ্গে তিনি গোপন পরিণয়ে আবদ্ধ হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার ইশার মা পুনম রিখি সামাজিক যোগাযোগমাধ্যমে নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়ে কিছু ছবি ও ভিডিও প্রকাশ করলে বিষয়টি সামনে আসে।

প্রকাশিত ভিডিওতে বাদশাকে বাদামি কুর্তা ও সোনালি পাগড়িতে এবং ইশাকে সাবেকি লাল সালোয়ার স্যুটে বরমালা পরা অবস্থায় দেখা গেছে। যদিও নেটিজেনদের একাংশ মনে করছেন, এই বিয়েটি সম্প্রতি নয়, বরং বেশ কিছুদিন আগেই ঘরোয়া পরিবেশে সম্পন্ন হয়েছে। ২০২০ সালে প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর থেকেই ইশার সঙ্গে বাদশার প্রেমের গুঞ্জন ছিল। দীর্ঘ চার বছরের সম্পর্কের পর অবশেষে তাঁরা জীবনসঙ্গী হিসেবে পথচলা শুরু করলেন বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি নিয়ে বাদশা বা ইশা এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com