যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস হার্ডারের সঙ্গে ডা.জুবাইদা রহমানের বৈঠক


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 25-03-2026

যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস হার্ডারের সঙ্গে ডা.জুবাইদা রহমানের বৈঠক

ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ গ্লোবাল কোয়ালিশন সামিটের ফাঁকে মার্কিন বিশেষ দূত চার্লস জে হার্ডারের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও বিশিষ্ট চিকিৎসক ডা. জুবাইদা রহমান। মঙ্গলবার (২৪ মার্চ, ২০২৬) মার্কিন পররাষ্ট্র দপ্তরে এই উচ্চপর্যায়ের বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে মূলত ভবিষ্যৎ প্রজন্মের উন্নয়ন, শিশুদের স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতকরণ এবং জনস্বাস্থ্য ও শিক্ষা খাতের টেকসই অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া শিশুদের পুষ্টি, মানসিক বিকাশ এবং একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে আন্তর্জাতিক সহযোগিতার ওপর বিশেষভাবে গুরুত্বারোপ করেন ডা. জুবাইদা রহমান। হোয়াইট হাউসের উদ্যোগে আয়োজিত এই দুই দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন করেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।

বিশ্বের ৪৫টি দেশের ফার্স্ট লেডি ও সমমর্যাদার নেতাদের এই সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে ডা. জুবাইদা রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলামসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এই সফরের মাধ্যমে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা বৈশ্বিক দরবারে ইতিবাচকভাবে ফুটে উঠেছে।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com