ঢালিউড অভিনেত্রী তমা মির্জা ও নির্মাতা রায়হান রাফীর দীর্ঘদিনের চর্চিত প্রেমের সম্পর্কের অবশেষে আনুষ্ঠানিক অবসান ঘটল। চলচ্চিত্র অঙ্গনে তাদের সম্পর্ক ‘ওপেন সিক্রেট’ হিসেবে পরিচিত থাকলেও, সম্প্রতি এক অনুষ্ঠানে সরাসরি প্রশ্নের মুখে তমা মির্জা বিষয়টি পরিষ্কার করেন। রাফীর সঙ্গে বর্তমানে সম্পর্ক আছে কি না—এক অনুষ্ঠানের এমন প্রশ্নের জবাবে এই অভিনেত্রী স্পষ্ট করেই বলেন, ‘না’।
তমা মির্জা জানান, তাদের মধ্যে সেই আগের মতো গভীর সম্পর্ক বা নিয়মিত কথাবার্তা এখন আর হয় না। তবে সম্পর্কের ইতি টানলেও তিক্ততা নয়, বরং যৎসামান্য বন্ধুত্বের জায়গা এখনো বজায় রয়েছে বলে তিনি উল্লেখ করেন। দীর্ঘদিন ধরে পারিবারিক আয়োজন থেকে শুরু করে বিদেশ ভ্রমণে তাদের একসঙ্গে দেখা যাওয়ায় ভক্তদের মনে যে জল্পনা ছিল, তমার এই খোলামেলা স্বীকারোক্তির মাধ্যমে তার অবসান ঘটল।