জাতীয় দলের নতুন নির্বাচক প্যানেল ঘোষণা


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 23-03-2026

জাতীয় দলের নতুন নির্বাচক প্যানেল ঘোষণা

২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে সাবেক অধিনায়ক হাবিবুল বাশারকে প্রধান করে নতুন নির্বাচক প্যানেল ঘোষণা করেছে বিসিবি। ৫৩ বছর বয়সী বাশারের অভিজ্ঞতার পাশাপাশি এই চার সদস্যের প্যানেলে সদস্য হিসেবে থাকছেন সাবেক পেসার হাসিবুল হোসেন, ঘরোয়া ক্রিকেটের রান মেশিন নাঈম ইসলাম এবং বিসিবির বয়সভিত্তিক দলের সাবেক নির্বাচক নাদিফ চৌধুরী।

নাঈম ও নাদিফ—এই দুই নতুন মুখকে যুক্ত করে বিসিবি মূলত দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নিয়েছে। প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক নাঈম এবং অভিজ্ঞ নাদিফ চৌধুরীর অন্তর্ভুক্তি নির্বাচক প্যানেলে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে। এই প্যানেলের মেয়াদ থাকবে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com