ট্রাম্পের যুদ্ধ বিরতি ঘোষণার পরপরই কমলো জ্বালানির দাম


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 23-03-2026

ট্রাম্পের যুদ্ধ বিরতি ঘোষণার পরপরই কমলো জ্বালানির দাম

ইরানের জ্বালানি অবকাঠামোতে মার্কিন সামরিক হামলা স্থগিত রাখার বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধস নেমেছে। সোমবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি প্রায় ১৭ ডলার বা ১৫ শতাংশ কমে ৯৬ ডলারে নেমে এসেছে। পাশাপাশি মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দামও প্রায় ১৩.৫ শতাংশ কমে ৮৫.২৮ ডলারে দাঁড়িয়েছে।

এর আগে ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যম 'ট্রুথ সোশ্যাল'-এ জানান যে, মধ্যপ্রাচ্যের সংঘাত মেটাতে গত দুই দিনে ইরানের সঙ্গে অত্যন্ত গঠনমূলক আলোচনা হয়েছে। এই আলোচনার অগ্রগতির ভিত্তিতে আগামী ৫ দিন ইরানে সব ধরনের সামরিক হামলা স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন তিনি।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা শুরুর পর থেকে গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালি’ প্রায় বন্ধ থাকায় বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে গিয়েছিল। ট্রাম্পের এই নতুন ঘোষণায় সরবরাহ স্বাভাবিক হওয়ার আশায় বাজারে স্বস্তি ফিরেছে। এই ৫ দিনের আলোচনার ফলাফলের ওপরই পরবর্তী বৈশ্বিক তেলের বাজার পরিস্থিতি নির্ভর করবে।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com