জ্বালানির কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 23-03-2026

জ্বালানির কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই এবং সরবরাহ পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। সোমবার (২৩ মার্চ) টাঙ্গাইলের সখীপুরে সরকারি কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি জানান, পেট্রোল, অকটেন, ডিজেল ও ভোজ্যতেলসহ সব ধরনের জ্বালানির মজুদ পর্যাপ্ত রয়েছে। তাই চালক বা সাধারণ মানুষের এ নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই।

মন্ত্রী অভিযোগ করেন, একটি অসাধু ব্যবসায়ী চক্র কৃত্রিম সংকট তৈরি করে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করছে। এ ধরনের অপতৎপরতার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, বর্তমান সরকার জনভোগান্তি সৃষ্টিকারীদের কোনোভাবেই প্রশ্রয় দেবে না এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে দেখছে এবং দ্রুত সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে বলেও তিনি আশ্বস্ত করেন।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com