মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে দেশীয় অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব পড়বে: অর্থমন্ত্রী


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 22-03-2026

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে দেশীয় অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব পড়বে: অর্থমন্ত্রী

বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি বাংলাদেশের অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ সকালে চট্টগ্রামে নিজ বাসভবনে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি বলেন, যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে দেশীয় অর্থনীতির ওপর এর নেতিবাচক প্রভাব আরও স্পষ্ট হবে। তবে এই সংকট মোকাবিলায় সরকার বসে নেই; আসন্ন বাজেটে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো জনবান্ধব কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষকে সুরক্ষা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।

মন্ত্রী আরও উল্লেখ করেন যে, বর্তমান অর্থনৈতিক সংকটের অনেক কারণই দেশের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণের বাইরে। তবুও সরকার সাহসিকতার সঙ্গে পরিস্থিতি সামাল দিচ্ছে। তবে ভবিষ্যৎ ঝুঁকি এড়াতে তিনি সবাইকে অপচয় রোধ ও সংযমী হওয়ার পরামর্শ দেন। এদিন মন্ত্রীর বাসভবনে ঈদের শুভেচ্ছা জানাতে প্রশাসন ও রাজনৈতিক নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com