টিকটকার রাকিবকে হত্যা করতে খুলনা থেকে আনা হয় ভাড়াটে খুনি


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 19-03-2026

টিকটকার রাকিবকে হত্যা করতে খুলনা থেকে আনা হয় ভাড়াটে খুনি

নারীর সাথে সম্পর্কিত বিরোধের জেরে ভাড়াটে খুনি দিয়ে টিকটকার রাকিবকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছেন রমনা জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম।

পুলিশের তদন্তে বেরিয়ে এসেছে, এই হত্যাকাণ্ডে ১০ থেকে ১২ জনের একটি প্রশিক্ষিত দল অংশ নিয়েছিল, যাদের মধ্যে ৩ থেকে ৪ জন সরাসরি গুলি ও কোপানোর সঙ্গে যুক্ত ছিল। ঘাতকরা রাকিবকে হত্যার মিশন নিয়ে ঘটনার দুই দিন আগেই ঢাকায় এসে বিভিন্ন হোটেলে অবস্থান করে নিখুঁত পরিকল্পনা সাজায়। গত ১৫ মার্চ রাতে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ডটি সংঘটিত হয়।

ঘটনার পরপরই আটক হওয়া শিহাবের দেওয়া তথ্য এবং আধুনিক প্রযুক্তির সহায়তায় পুলিশ এখন পর্যন্ত মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে। অভিযানে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি পিস্তলও উদ্ধার করা হয়েছে। ডিএমপি জানিয়েছে, এই ঘটনার সাথে জড়িত বাকিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com