আসন্ন প্রীতি ম্যাচের ব্রাজিল দল থেকে বাদ পড়ায় নিজের গভীরল হতাশা ও দুঃখ প্রকাশ করেছেন তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে স্কোয়াডে জায়গা না পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানান, "আমি হতাশ এবং দুঃখিত, চুপ করে থাকতে পারছি না।"
ইনজুরি কাটিয়ে মাঠে ফিরলেও পুরোপুরি ফিট না হওয়ায় কোচ কার্লো আনচেলত্তি তাকে দলে রাখেননি। তবে নেইমার হাল ছাড়ছেন না; বর্তমানে সান্তোসের হয়ে খেলা এই তারকা বিশ্বকাপের চূড়ান্ত দলে ফেরার স্বপ্নে নিয়মিত অনুশীলন চালিয়ে যাচ্ছেন। আগামী ১৮ মে বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করা হবে, আর সেখানেই নিজেকে প্রমাণ করে জায়গা করে নেওয়াই এখন তার মূল চ্যালেঞ্জ।