সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বিচ্ছিন্ন


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 18-03-2026

সান্তাহারে ট্রেনের বগি  লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বিচ্ছিন্ন

সান্তাহারে নীলসাগর এক্সপ্রেসের ৯টি বগি লাইনচ্যুত হয়ে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আজ বুধবার (১৮ মার্চ) দুপুর আড়াইটার দিকে সান্তাহার স্টেশনের নিকটবর্তী তিলকপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

সান্তাহার রেলওয়ে থানার এসআই মাহফুজুর রহমান জানান, ঢাকা থেকে নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি বেলা ২টার দিকে সান্তাহার স্টেশনে বিরতি শেষে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়। এর কিছু সময় পরই ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনায় এখন পর্যন্ত কোনো নিহতের খবর পাওয়া না গেলেও, ট্রেনের ছাদে থাকা যাত্রীদের অনেকে নিচে পড়ে গিয়ে হতাহত হয়েছেন বলে জানা গেছে। বর্তমানে দুর্ঘটনাকবলিত বগিগুলো উদ্ধারের কাজ চলছে।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com