ইরানে সৈন্য পাঠাবে না পোল্যান্ড, জানালেন প্রধানমন্ত্রী


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 17-03-2026

ইরানে সৈন্য পাঠাবে না পোল্যান্ড, জানালেন প্রধানমন্ত্রী

হরমুজ প্রণালীর সুরক্ষা নিশ্চিত করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মিত্র দেশগুলোর কাছে সহায়তা চাওয়ার পরিপ্রেক্ষিতে নিজের অবস্থান পরিষ্কার করেছে পোল্যান্ড। মঙ্গলবার (১৭ মার্চ) পোলিশ প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক সাফ জানিয়ে দিয়েছেন, ইরান অভিমুখে কোনো সামরিক অভিযানে অংশ নিতে তার দেশ সেনা পাঠাবে না।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, একটি সরকারি বৈঠকের আগে টাস্ক বলেন, পোল্যান্ড সরকার ইরানে কোনো ধরনের সামরিক অভিযানের পরিকল্পনা করছে না। এ বিষয়ে পোল্যান্ডের অবস্থান অত্যন্ত স্পষ্ট এবং মিত্র দেশগুলোর মনেও এ নিয়ে কোনো সংশয় নেই।

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে পোল্যান্ডের এই সিদ্ধান্তকে আন্তর্জাতিক রাজনীতিতে বেশ তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com