মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে ওমরাহ পালনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 17-03-2026

মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে ওমরাহ পালনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

মধ্যপ্রাচ্যজুড়ে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে পবিত্র ওমরাহ পালনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। ঈদের পরপরই সপরিবারে তার এই সফরের পরিকল্পনা থাকলেও বর্তমান অস্থিরতার কথা বিবেচনা করে তা বাতিল করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) বিএনপির মিডিয়া সেল থেকে এই তথ্য নিশ্চিত করা হয়।

সাম্প্রতিক সময়ে ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে যে সংঘাত ছড়িয়ে পড়েছে, তার জেরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে সৌদি আরবে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় চারজন বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। এর আগে ২০২৫ সালের ডিসেম্বরেও লন্ডন থেকে ফেরার পথে তাঁর ওমরাহ করার আলোচনা থাকলেও শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি।

উল্লেখ্য, চলতি মার্চের শুরুতে ইরান বনাম যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে শুরু হওয়া পাল্টাপাল্টি হামলায় পুরো অঞ্চলে চরম অস্থিরতা বিরাজ করছে। এমন অস্থিতিশীল পরিবেশে নিরাপত্তার কথা মাথায় রেখে আপাতত এই গুরুত্বপূর্ণ সফরটি স্থগিত রাখা হলো।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com