নাহিদ ইসলাম বলেন, সরকার মুখে সংস্কারের কথা বললেও বাস্তবে তারা সংস্কারের বিপক্ষে স্পষ্ট অবস্থান নিয়েছে। তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন: “আমরা সংস্কারের পক্ষে, বিচারের পক্ষে এবং দুর্নীতির বিরুদ্ধে। সরকার যদি পুরোনো অগণতান্ত্রিক পথে হাঁটতে থাকে, তবে আমাদের নতুন দিগন্ত উন্মোচিত করতে হবে। সংস্কার বাস্তবায়নের লড়াইয়ের জন্য সবাইকে রাজপথে প্রস্তুত থাকতে হবে।”
অনুষ্ঠানে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব তার বক্তব্যে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের ওপর জোর দেন। তিনি জানান, পরিবর্তন ও জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা রক্ষায় ঢাকা মহানগর উত্তরের নেতাকর্মীরা যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত রয়েছে।
ইফতার মাহফিলে দলের অন্য শীর্ষ নেতারাও সরকারের সমালোচনা করে বক্তব্য রাখেন। এনসিপির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং জাতীয় নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিনসহ অন্যান্য বক্তারা বলেন, দেশের মানুষ যে পরিবর্তনের আশায় রাজপথে রক্ত দিয়েছে, সেই স্বপ্নকে ধূলিসাৎ হতে দেওয়া হবে না।