ছক্কা হাঁকিয়ে শতরানের মাইলফলক ছুঁলেন তামিম


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 15-03-2026

ছক্কা হাঁকিয়ে শতরানের মাইলফলক ছুঁলেন তামিম

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে সেঞ্চুরি তুলে নিলেন তানজিদ হাসান তামিম। ৯৪ রানে থাকা অবস্থায় সালমান আগাকে দুর্দান্ত এক ছক্কা হাঁকিয়ে তিনি স্পর্শ করেন ম্যাজিক ফিগার ১০০।

এর আগে ৪৭ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করা তানজিদ আজ শুরু থেকেই ছিলেন আক্রমণাত্মক। সাইফ হাসানের সাথে গড়া ১০৫ রানের উদ্বোধনী জুটি ভাঙার পরও সাবলীলভাবে তিনি তার ইনিংস মেরামতের কাজ চালিয়ে যান। 

এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশ ৩৪ ওভার ১ বলে ২ উইকেট হারিয়ে ১৮১ রান করেছে। তামিমের সাথে জুটি বেঁধে দলের সংগ্রহকে এগিয়ে নিয়ে যাচ্ছেন লিটন দাস।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com