১০৫ রানে প্রথম উইকেট হারাল বাংলাদেশ


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 15-03-2026

১০৫ রানে প্রথম উইকেট হারাল বাংলাদেশ

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের ১০৫ রানের উদ্বোধনী জুটিতে ফাটল ধরেছে। পাকিস্তানের বিপক্ষে সিরিজ নির্ধারণী এই গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যক্তিগত ৩৬ রান করে সাজঘরে ফিরেছেন ওপেনার সাইফ হাসান। আউট হওয়ার আগে তিনি ৫৫টি বল মোকাবেলা করেন।

সাইফ হাসান বিদায় নিলেও অন্যপ্রান্তে ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে যাচ্ছেন তানজিদ হাসান তামিম। এরই মধ্যে তিনি ওয়ানডে ক্যারিয়ারের ষষ্ঠ ফিফটি পূর্ণ করেছেন। বর্তমানে ৬৯ রানে অপরাজিত থেকে ইনিংস টেনে নিয়ে যাচ্ছেন এই বাঁহাতি ওপেনার। ১-১ সমতায় থাকা এই 'অলিখিত ফাইনালে' টসে হেরে ব্যাটিং করতে নামা বাংলাদেশ এখন সাইফকে হারিয়েও বড় সংগ্রহের অপেক্ষায় আছে।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com