সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডেতে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ। ওপেনার তানজিদ হাসান তামিম তুলে নিয়েছেন তার ওয়ানডে ক্যারিয়ারের ষষ্ঠ হাফ-সেঞ্চুরি। মাত্র ৪৭ বলে ফিফটি ছোঁয়ার পথে তিনি হাঁকিয়েছেন ৪টি ছক্কা ও ৩টি চার। এর আগে সিরিজের প্রথম ম্যাচেও ফিফটির দেখা পেয়েছিলেন এই তরুণ ওপেনার।
সর্বশেষ খবর অনুযায়ী, বাংলাদেশের সংগ্রহ ১৬ ওভার ৪ বলে বিনা উইকেটে ৯৫ রান। তানজিদের আগ্রাসী ব্যাটিংয়ের পাশাপাশি অন্যপ্রান্তে সাইফ হাসান ৩৩ রানে অপরাজিত থেকে তাকে যোগ্য সঙ্গ দিচ্ছেন।