মিরপুরে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 15-03-2026

মিরপুরে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে টসে হেরে আগে ব্যাটিংয়ে নামছে বাংলাদেশ। ১-১ সমতায় থাকা এই 'অলিখিত ফাইনালে' বাংলাদেশ অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামলেও পাকিস্তান দলে এসেছে দুটি পরিবর্তন।

ইনজুরির কারণে গত ম্যাচের সেঞ্চুরিয়ান হুসেইন তালাত ও পারফরম্যান্সের কারণে শামিল হোসেন বাদ পড়েছেন। তাদের পরিবর্তে আজ পাকিস্তান দলে অভিষেক হচ্ছে মুহাম্মদ গাজী ঘোরি ও সাদ মাসুদের।

দুই দলের চূড়ান্ত একাদশ:

বাংলাদেশ: সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন, লিটন দাস (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান ও নাহিদ রানা।

পাকিস্তান: সাহিবজাদা ফারহান, মাজ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মুহাম্মদ গাজী ঘোরি, সাদ মাসুদ, সালমান আগা, আবদুল সামাদ, ফাহিম আশরাফ, শাহিন আফ্রিদি (অধিনায়ক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও হারিস রউফ।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com