আওয়ামীলীগ দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল দেশকে : রাষ্ট্রপতি


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 12-03-2026

আওয়ামীলীগ দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল দেশকে : রাষ্ট্রপতি

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দেওয়া ভাষণে বিগত আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনা করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বৃহস্পতিবার (১২ মার্চ) দেওয়া এই ভাষণে তিনি দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতির ওপর আলোকপাত করার পাশাপাশি বিগত সরকারের দুর্নীতির খতিয়ান তুলে ধরেন।

রাষ্ট্রপতি তার বক্তব্যে সরাসরি অভিযোগ করে বলেন, বিগত আওয়ামী লীগ সরকার তাদের শাসননামলে দুর্নীতিকে এমন পর্যায়ে নিয়ে গিয়েছিল যে তারা বাংলাদেশকে বিশ্বমঞ্চে ‘দুর্নীতিতে চ্যাম্পিয়ন’ হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। তিনি উল্লেখ করেন, ছাত্র-জনতার এক ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে এবং দেশ এখন নতুন এক গণতান্ত্রিক পথে যাত্রা শুরু করেছে।

জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি চারণ করে রাষ্ট্রপতি শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি জুলাই বিপ্লবের পরবর্তী পরিস্থিতি সামাল দিতে অন্তর্বর্তী সরকারের নেওয়া বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করার পাশাপাশি বর্তমান নির্বাচিত সরকারের নানা জনকল্যাণমূলক উদ্যোগের কথা তুলে ধরেন। বিশেষ করে তৃণমূল পর্যায়ে নারীদের স্বাবলম্বী করতে সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচিকে নারী ক্ষমতায়নের এক অনন্য প্রতীক হিসেবে অভিহিত করেন তিনি।

বক্তব্যের এক পর্যায়ে রাষ্ট্রপতি বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনীতির চ্যালেঞ্জগুলো নিয়ে কথা বলেন। তিনি মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল যুদ্ধ পরিস্থিতির প্রভাব এবং দেশের বর্তমান মূল্যস্ফীতি ও বৈদেশিক মুদ্রার রিজার্ভের প্রকৃত চিত্র তুলে ধরেন। তবে সব সংকট কাটিয়ে উঠতে সরকার বদ্ধপরিকর বলে তিনি জানান। বিশেষ করে কৃষি ও অর্থনীতির উন্নয়নে বর্তমান সরকার আরও বেশি জনকল্যাণমূলক ও কার্যকর পদক্ষেপ নেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com