নাহিদ রানার গতিতে বিপর্যস্ত পাকিস্তান


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 11-03-2026

নাহিদ রানার গতিতে বিপর্যস্ত পাকিস্তান

নাহিদ রানার গতির ঝড়ে মিরপুরে রীতিমতো কাঁপছে পাকিস্তান। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, আর সেই সিদ্ধান্তকে সার্থক করে তুললেন তরুণ পেসার নাহিদ।

মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে আজ সাবধানী শুরু করেছিল পাকিস্তান। ওপেনার শাহিবজাদা ফারহান ও মাজ সাদাকাত উদ্বোধনী জুটিতে ৪১ রান তুলে ফেলেছিলেন। কিন্তু ইনিংসের দশম ওভারে নাহিদ রানা আক্রমণে আসতেই দৃশ্যপট বদলে যায়। তার করা গতির গোলায় একে একে সাজঘরের পথ ধরেন শাহিবজাদা (২৭), শামিল হুসাইন (৪) ও থিতু হওয়া ওপেনার মাজ সাদাকাত (১৮)।

দলীয় বিপদে অভিজ্ঞ মোহাম্মদ রিজওয়ান হাল ধরার চেষ্টা করলেও নাহিদ তাকে টিকতে দেননি। ব্যক্তিগত ১০ রানে রিজওয়ানকে ফিরিয়ে দিয়ে নিজের চতুর্থ উইকেট তুলে নেন এই পেসার। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৬ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ৪ উইকেটে ৬৪ রান। সালমান আগা এখন ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে ইনিংস মেরামতের চেষ্টা চালাচ্ছেন।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com