এবার ববি হাজ্জাজের আসনের ব্যালট পেপার হেফাজতে নেয়ার নির্দেশ হাইকোর্টের


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 11-03-2026

এবার ববি হাজ্জাজের আসনের ব্যালট পেপার হেফাজতে নেয়ার নির্দেশ হাইকোর্টের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগের মামলার পরিপ্রেক্ষিতে ঢাকা-১৩ (মোহাম্মদপুর) আসনের জয়ী প্রার্থী বিএনপির ববি হাজ্জাজের আসনের ব্যালট পেপার, রেজাল্ট শিট ও অন্যান্য নির্বাচনি সরঞ্জামাদি নির্বাচন কমিশনের (ইসি) হেফাজতে নেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক ঢাকা-১৩ আসনে কারচুপির অভিযোগ এনে মামলা করলে আদালত তা শুনানির জন্য গ্রহণ করেন। ঢাকা-১৩ ছাড়াও গাইবান্ধা-৫, ঢাকা-৫, পাবনা-৩ ও কুষ্টিয়া-৪ আসনের নথিপত্র সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। গত ২৬ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চের মধ্যে ২৫ জনের বেশি প্রার্থী অনিয়মের অভিযোগে হাইকোর্টে আবেদন করেছিলেন, যার প্রেক্ষিতে এই আইনি পদক্ষেপ নেওয়া হলো।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com