মধ্যপ্রাচ্য সংকট প্রভাব ফেলবে না বিশকাপে: ফিফা


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 11-03-2026

মধ্যপ্রাচ্য সংকট প্রভাব ফেলবে না বিশকাপে: ফিফা

মধ্যপ্রাচ্যের চলমান উত্তপ্ত পরিস্থিতির মধ্যেও নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে ২০২৬ ফিফা বিশ্বকাপ। ডালাসে আন্তর্জাতিক সম্প্রচার কেন্দ্র পরিদর্শনকালে ফিফার প্রধান পরিচালন কর্মকর্তা হেইমো শিরগি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, বিশ্বকাপ এত বিশাল এক আয়োজন যা কোনোভাবেই থেমে থাকার সুযোগ নেই এবং কোয়ালিফাই করা সব দেশই এতে অংশ নিতে পারবে বলে তারা আশাবাদী।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের বর্তমান সংঘাতের কারণে দেশটির বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হলেও ফিফা প্রতিদিন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। ইরান ইতোমধ্যে এশিয়ান বাছাইপর্ব পেরিয়ে গ্রুপ 'জি'-তে বেলজিয়াম, নিউজিল্যান্ড ও মিশরের প্রতিপক্ষ হিসেবে জায়গা করে নিয়েছে। সূচি অনুযায়ী তাদের ম্যাচগুলো লস অ্যাঞ্জেলেস ও সিয়াটলে অনুষ্ঠিত হওয়ার কথা। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে ৪৮ দলের এই বিশাল আসরটি ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ হতে যাচ্ছে।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com