টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশ


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 11-03-2026

টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে মাঠে নামছে বাংলাদেশ। বুধবার (১১ মার্চ) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে সফরকারীদের ব্যাটিংয়ে পাঠিয়েছেন টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। 


আসন্ন ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে হলে পাকিস্তানের বিপক্ষে এই সিরিজটা জেতে বেশ গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। বর্তমানে আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ে বাংলাদেশ ৭৪ রেটিং পয়েন্ট নিয়ে দশম স্থানে রয়েছে। বিশ্বকাপে সরাসরি খেলতে হলে ৩১ মার্চ ২০২৭ সালের মধ্যে র‍্যাংকিংয়ের শীর্ষ আটে থাকতে হবে।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com