ঢাকা ওয়াসার এমডি হলেন মোঃ মনিরুজ্জামান


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 09-03-2026

ঢাকা ওয়াসার এমডি হলেন মোঃ মনিরুজ্জামান

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব পেয়েছেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ড. মুহা. মনিরুজ্জামান। সোমবার (৯ মার্চ) স্থানীয় সরকার বিভাগ থেকে এক অফিস আদেশের মাধ্যমে তাকে এই নিয়োগ দেওয়া হয়। বর্তমানে তিনি একই বিভাগের পানি সরবরাহ অনুবিভাগে দায়িত্বরত আছেন।

অফিস আদেশে উল্লেখ করা হয়, প্রচলিত বিধি-বিধান অনুযায়ী তিনি এই অতিরিক্ত দায়িত্বের জন্য নির্ধারিত ভাতা পাবেন। উল্লেখ্য, গতকাল রবিবার (৮ মার্চ) ঢাকা ওয়াসার বিদায়ী এমডি মো. আব্দুস সালাম ব্যাপারী পদত্যাগ করেন। তার পদত্যাগপত্র গৃহীত হওয়ার পর শূন্য হওয়া এই পদে ড. মুহা. মনিরুজ্জামানকে দায়িত্ব দেওয়া হলো।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com