চলমান যুদ্ধে হেরে ধ্বংস হবে যুক্তরাষ্ট্র: চীনা অধ্যাপক


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 09-03-2026

চলমান যুদ্ধে হেরে ধ্বংস হবে যুক্তরাষ্ট্র: চীনা অধ্যাপক

‘প্রেডিক্টিভ হিস্ট্রি’ বা ইতিহাস বিশ্লেষণের মাধ্যমে দুই বছর আগেই মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও মার্কিন রাজনীতি নিয়ে নির্ভুল পূর্বাভাস দিয়ে আলোচনায় এসেছেন চীনা অধ্যাপক জুয়েকিন জিয়াং। বেইজিংয়ে দর্শন ও ইতিহাসের এই শিক্ষক ২০২৪ সালের মে মাসে জানিয়েছিলেন, ডোনাল্ড ট্রাম্প পুনরায় ক্ষমতায় ফিরবেন এবং ভূ-রাজনৈতিক চাপে ইরানের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়াতে বাধ্য হবেন। তার এই দুটি ভবিষ্যদ্বাণীই ইতিমধ্যে মিলে যাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ‘চীনের নস্ত্রাদামুস’ বলে অভিহিত করা হচ্ছে।

তবে জিয়াংয়ের সবচেয়ে চাঞ্চল্যকর পূর্বাভাসটি এখনো বাকি। তার মতে, এই যুদ্ধে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের পরাজয় ঘটবে এবং রাষ্ট্র হিসেবে দেশটি ধ্বংসের মুখে পড়বে। ইয়েল কলেজ থেকে স্নাতক করা এই অধ্যাপক ঐতিহাসিক চক্র ও ভূ-রাজনৈতিক তথ্য বিশ্লেষণ করে জানান, ইরান গত ২০ বছর ধরে এই সংঘাতের প্রস্তুতি নিয়েছে এবং তারা আমেরিকার চেয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে। এই সংঘাত কেবল সামরিক লড়াইয়ে সীমাবদ্ধ না থেকে একটি ভয়াবহ বৈশ্বিক সংকটে রূপ নেবে, যা বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক আর্থিক বাজারকে বিপর্যস্ত করে তুলবে। এখন বিশ্ববাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে জিয়াংয়ের তৃতীয় ও চূড়ান্ত এই পূর্বাভাসটি সত্য হয় কি না তা দেখার জন্য।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com