মিরপুর-২ এ একটি বহুতল ভবনে আগুন


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 09-03-2026

মিরপুর-২ এ একটি বহুতল ভবনে আগুন

রাজধানীর মিরপুর-২ নম্বরে একটি ১১ তলা বাণিজ্যিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৯ মার্চ) দুপুর ১টা ৫২ মিনিটের দিকে মিরপুর স্টেডিয়ামের বিপরীত পাশে অবস্থিত ‘এল এ প্লাজা’ নামের ভবনটির তৃতীয় তলায় এই আগুনের সূত্রপাত হয়।

খবর পাওয়ার মাত্র ছয় মিনিটের মাথায় দুপুর ১টা ৫৮ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট সরাসরি কাজ করছে এবং পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় আরও দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের সময় ভবনের ভেতরে অনেকেই আটকা পড়েছিলেন। এখন পর্যন্ত ভবনটি থেকে ৪ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছেন ফায়ার ফাইটাররা। ভবনের ছাদে আরও ৫-৬ জন আটকা পড়ে আছেন বলে জানা গেছে, যাদের নিরাপদে নামিয়ে আনার চেষ্টা চলছে। পুরো ভবনটি বর্তমানে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে আছে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার সঠিক কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com