এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 09-03-2026

এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব

রাষ্ট্রীয় কোম্পানি এলপি গ্যাস লিমিটেড সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ৪১০ টাকা বাড়িয়ে ১২৩৫ টাকা করার প্রস্তাব দিয়েছে। বেসরকারি খাতের এলপিজির তুলনায় সরকারি এলপিজির দাম অনেক কম হওয়ায় অবৈধ 'ক্রসফিলিং' বাড়ছে—এমন অজুহাত দেখিয়ে এই মূল্যবৃদ্ধির আবেদন করা হয়েছে। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. ইউসুফ হোসেন ভুঁইয়া জানিয়েছেন, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) মূল্য নির্ধারণ কমিটির সুপারিশের ভিত্তিতেই এই প্রস্তাবনা তৈরি করা হয়েছে।

এর আগেও গত বছরের সেপ্টেম্বরে সাড়ে ১২ কেজি গ্যাসের দাম ৮২৫ টাকা থেকে বাড়িয়ে ৯২৫ টাকা করার প্রস্তাব করেছিল কোম্পানিটি। সেই সময়ও ক্রসফিলিং বন্ধ এবং পরিবহন ও অপারেশন খরচ বৃদ্ধির কারণ দেখানো হলেও বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সেই আবেদন নাকচ করে দিয়েছিল।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com