জামায়াতের নায়েবে আমিরের নির্বাচনের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 09-03-2026

জামায়াতের নায়েবে আমিরের নির্বাচনের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১১ আসনে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের জয়ের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন ওই আসনের বিএনপির প্রার্থী কামরুল হুদা। সোমবার বিচারপতি মো. জাকির হোসেনের একক হাইকোর্ট বেঞ্চে এই আবেদনের ওপর শুনানি অনুষ্ঠানের কথা রয়েছে। উল্লেখ্য যে, এই আসনে ডা. তাহের জয়লাভ করলেও নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে কামরুল হুদা এই আইনি পদক্ষেপ গ্রহণ করেছেন। ইতিপূর্বে আরও ২০ জনের বেশি প্রার্থী বিভিন্ন আসনের ফলাফল নিয়ে হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন এবং আদালত সেসব আবেদন গ্রহণ করে সংশ্লিষ্ট আসনগুলোর ব্যালট পেপারসহ প্রয়োজনীয় নির্বাচনি সরঞ্জামাদি সংরক্ষণের নির্দেশ দিয়েছেন।

গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনি অনিয়মের প্রতিকার চেয়ে হাইকোর্টে গঠিত নির্বাচনি ট্রাইব্যুনালে এই আবেদনগুলো দাখিল করা হয়। বর্তমানে বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বাধীন একক বেঞ্চ এসব আবেদনের শুনানি গ্রহণ করছেন। হাইকোর্ট বিভাগের কার্যতালিকা অনুযায়ী, এই বেঞ্চটি ২০০১ সালের সংশোধনীসহ ১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ মোতাবেক নির্বাচনি আবেদনসমূহ এবং এই সংক্রান্ত রুল ও আনুষঙ্গিক বিষয়াদি নিষ্পত্তির এখতিয়ার রাখেন।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com