টি২০ বিশ্বকাপ ফাইনাল, টসে হেরে ব্যাটিং এ ভারত


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 08-03-2026

টি২০ বিশ্বকাপ ফাইনাল, টসে হেরে ব্যাটিং এ ভারত

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের ১০ম আসরের এক মহাকাব্যিক লড়াইয়ে মুখোমুখি হয়েছে ভারত ও নিউজিল্যান্ড। ঐতিহাসিক এই ফাইনালে টস জিতে ভারতকে প্রথমে ব্যাটিং করার আমন্ত্রণ জানিয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক।

২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে এই মাঠেই শিরোপার খুব কাছে গিয়ে অস্ট্রেলিয়ার কাছে স্বপ্নভঙ্গ হয়েছিল ভারতের। তিন বছর পর আবারও সেই একই মাঠে, একই দর্শকদের সামনে নিজেদের তৃতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের লক্ষ্যে মাঠে নামছে টিম ইন্ডিয়া।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com